পদাবলিপ্রচ্ছদ

মাহদী মল্লিকের জনপ্রিয় শের


আয়না দেখার বাহানায়-
প্রতিনিয়তই দেখে আসি নিজের হতভাগা মুখ!

 


পথ ভুলে আর কোথায় যাবো,
চিনি যে কেবল তোমারই হৃদয়!

 


মনের অসুখ বলতে কেবল বুঝি,
তুমি আমারে ভালোবাসো না।

 


গাছের যে ডালে ফাঁস নেবো ভেবেছিলাম;
সেই ডালে একটি পাখির বাসা দেখে ঘরে ফিরে এসেছি।

 


তুমি আমার হইয়া গেলে,
মনে হইতো আমারও দোয়া কবুল হয়।

 


মাহদী তোর চরিত্রে দোষ-
মনের মানুষ ছেড়ে গেছে তবুও তারে ভালোবাসিস।

 


ফাঁস নেবো এমন কোনো বৃক্ষ পছন্দ হয়নি,
পরে বাবার গলাকে বেছে নিলাম।

 


তোমাকে ভুলে যেতে হবে বলে
আর সংস্কার করিনি হৃদয়।

 


তোর কবরে ঘাস জন্মেছে মাহদী,
আর তার গর্ভে এসেছে প্রথম সন্তান।

 

১০
কোমর পর্যন্ত জলে নেমে দেখি,
বুক আগে থেকেই ভিজে আছে চোখের জলে!

 

১১
বেদনা দিতে এমন পারদর্শী তুমি
আমি কেবল হয়ে যাই ক্ষতস্থান!

 

১২
চলে যাবে বলো না আর
বুকে নেমে আসে উহুদ পাহাড়।

 

১৩
তোমাকে ভালোবেসে বুঝেছি,
গরিবের কেনো পছন্দের একটাই পোশাক থাকে।

 

১৪
অস্তিত্ব সংকট বলতে কেবল বুঝি
তুমি কাছে নেই।

 

১৫
তুমি তো নও মালাকুল মউত; তবুও কেন
তোমারই কাছে ধরা পড়ে রুহ!

 

১৬
তুমি কোন সভ্যতা এড়িয়ে যাবে বলো?
এই বুকই যে এথেন্স!

 

১৭
তোমার নজর কী দেশলাই বলো
কেবলই বুকে আগুন হয়ে জ্বলো!

 

১৮
তোমাকে ভালোবেসে অস্তিত্ব সংকট ভুগছি

 

১৯
তুমি ছিঁড়ে ফেলবে বলেই—
আমি ফুল হয়ে ফুটে ছিলাম।

 

২০
অন্যের সঙ্গে সঙ্গম শেষে তোমার গোসলের জল
যেন যন্ত্রণা হয়ে গড়িয়ে পড়ছে আমার চক্ষু দিয়ে!

 

২১
তোমার চোখের নজর, আমার প্রেমের মাতৃভাষা।

 

২২
যুদ্ধ প্রস্তুতি নিও না প্রেমিকা,আমি যে
আত্মসমর্পণ ছাড়া— জানি না কিছুই

 

২৩
গালিব অর্থ অভাবে জুয়া খেলতো,
আর আমি তোমার অভাবে জীবন নিয়ে খেলছি

 

২৪
হৃদয়কে দুঃখের রাস্তায় দান করলাম
আর তোমাকে অন্যের!

 

২৫
এই বুক তো পর্যটন কেন্দ্র, যে তোমার পদচারণার অপেক্ষায় আছে।

 

২৬
মুশকিলে আছি, তুমি চাইলে উদ্ধার করে
মহব্বতে ফেলতে পারো।

 

২৭
জুতা হয়েও দেখেছি, ক্ষয় হবার চেয়েও
বেশি আনন্দ লাগে তোমার স্পর্শে

 

২৮
তোমাকে ভালোবাসার পর
জেনেছি মুদ্রাই ঈশ্বর!

 

২৯
দ্বিমত হইও না প্রেমে, বরং দ্বিগুণ হয়ে এসো।

 

৩০
ক্ষত জায়গায় হাত বুলিয়ে দিও না
খাদে পড়ে যাবে।

 

৩১
দুর্দিনে মনে পড়ে, তোমার দুঃখ দানের কথা।

 

৩২
আমারে বিরহ দিয়া আর কার কাছে যাইবা নারী?
জেনেছি সেও নাকি পুরুষ !

 

৩৩
তোমার দেয়া দুঃখ, আমার মনের হাত খরচ।

 

৩৪
হৃদয় ধরে টান দিও না, ছিঁড়ে যেতে পারে।

 

৩৫
প্রেমে গিয়ে দেখি, কাম করে খেতে হয়

 

৩৬
তোমার চুলের বেণী হবো সোনা,
চুল পরিমাণ প্রেম হবো, যাবে না প্রেম গোনা

 

৩৭
তাকে ভুলে যেতে আগ্রহী হলাম,
ব্যথা সায় দিলো না।

 

৩৮
ক্ষত জায়গায় তুমি তাকালেই
ব্যান্ডেজ হয়ে যায়।

 

৩৯
হাত রাখো বুকে আর মেপে দেখো হৃদ
তোমার জন্য ষড় ঋতু হয়ে আছে শীত!

 

৪০
বন্যায় ও ফুল ফোঁটে, গাছটা যদি হয় হৃদয়ের।

 

 

আরও পড়ুন-  মাহদী মল্লিকের কবিতাগুচ্ছ